Monday, August 24, 2015

চর সোনারামপুর

মেঘনার নদীর বুকে জেগে থাকা ছোট্টো দ্বীপ (চর) সোনারামপুর হতে পারে ডে ট্রিপের জন্য আদর্শ একটি স্থান। ভৈরব আর আশুগন্জ এর মাঝে মেঘনা নদীতে অবস্থিত এ চরটিতে হিন্দু ও মুসলিম পাড়া নামে দুটো বসতি আছে। বাকীটা পুরোটাই ধুধু চর। আছে সবুজের গালিচা বেছানো মাঠ

ঘুরে আসুন স্বরুপকাঠির জল বাজার থেকে

বৃহত্তর বরিশালের স্বরুপকাঠি, ঝালকাঠির মানুষের জীবনে নদী ও খাল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এখানকার মানুষজন তাদের জীবনধারনের প্রায় পুরোটাই করেন জলের সাথে মিতালী করে। হাট বাজার, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কাছের গঞ্জ ও যাওয়া আসা সবই করেন তাদের নিজস্ব নৌকায়। যদিও সবসময় পানি থাকে সেসব খালে তবু বর্ষাকালে ভরা যৌবনা হয়ে ওঠে সেগুলো। সাথে মৌসুমী ফল পেয়ারা, আমরার বেচাকেনার বিশাল কর্মযজ্ঞও শুরু হয় এ সময়েই।
আর তাই অধুনা দেশী বিদেশী ট্রাভেলারদের ভ্রমণের প্রিয় স্থান হয়ে উঠেছে স্বরুপকাঠি/ঝালকাঠির এসব খাল বিলগুলো ।